খ্যাতে খ্যাতে সোনার ধানে ওডে মোনে ঢেউ (বরিশালের আঞ্চলিক গান)

D#
খ্যাতে খ্যাতে সোনার ধানে 
ওডে মোনে ঢেউ
নবান্নের এই খুশি দিনে 
আনন্দ বিলামু মনে
বাদ যাইবেনা কেউ।।

নতুন ধান আর কুডার গোন্দে
ভইরয়া আছে মোন যে
ডেহির তালে নাচন ওডে 
হারা গ্রামে গোঞ্জে
কামে কাইজে ব্যস্ত সবাই
নাইরে কোন দুঃখ যে নাই
না খাইয়া থাকপেনা কেউ।।

নতুন চাউলের মলিদা আছে
 আছে চাউলের পিডা
আরো আছে শিন্নি পায়েশ
খাইতে লাগে মিডা
পাড়া পরশির মুহে হাসি
চলছে ভালোবাসাবাসি
মোনে আনন্দেরই ঢেউ।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।