রক্ত আখরে লেখা বর্নমালা

রক্ত আখরে লেখা বর্নমালা 
চিরদিন অমলিন থাকবে।
যুগে যুগে বাঙ্গালীর জয়ের কথায়
জীবনের ছবিটাকে আঁকবে।।

লাল রঙ রাজপথ শোকের গাঁথা
গড়ে তোলে শহীদ মিনার
 বছর বছর সেতে নতুন করে 
ফিরে ফিরে আসছে আবার
প্রভাত ফেরীর আলো আঁধার ক্ষনে 
হারানো ভাইকে সেযে ডাকবে।।

ফুলে ফুলে ঢাকা ঐ স্মৃতির মিনার
মনে মনে কত কথা কয়
হাজার ভীরের মাঝে একলা একা
অনুভুতি করে সঞ্চয়।
বাংলা ভাষার সব বর্নমালা, 
এই ইতিহাস ধরে রাখবে।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।