সারাবিশ্বে উচ্চে আসীন বাংলা ভাষার মান

সারাবিশ্বে উচ্চে আসীন বাংলা ভাষার মান
ভাষা সৈনিক ভাষা শহীদদের জানাই সম্মান।।

মায়ের ভাষায় বলতে কথা
করতে রাষ্ট্র ভাষা
ভয় করোনি বুলেট বোমা
এই তো ভালবাসা
ভাষা ভালবাসার তরে দিলে তাজা প্রান।।

রাজ পথকে রাঙ্গিয়ে দিলে
বুকের রক্ত ঢেলে
ভাষার এমন ভালাবাসা 
বাংলাদেশেই মেলে
তোমরাই বীর, তোমরা প্রেমিক, তোমরা মহৎপ্রান।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।