আমি সারা জীবন গাইয়া গেলাম পরের লেখা গান
আমি সারা জীবন গাইয়া
গেলাম পরের লেখা গান
আমার নিজের বলে না
রয় কিছু
না হইলোরে মান সম্মান।।
একজনে লিখিয়া তাতে
সুর দিলো আর জনে
আমি গাই আর চাইয়া দেখি
নানান জনে শোনে
আমি কাহার কথা কার
কাছে কই
কার সুরে মজিলো প্রান।।
মুখস্ত গান গাইলাম
আমি তোতা পাখির মত
সুখের আশায় ঘুরলাম
আমি ধরায় অবিরত
আমার গন্তব্য কি যাইবো
কোথায়
ভাবিয়া হই পেরেশান।।
হাসান বলে গানের তালে
নাচরে মন আমার
তুই ভাবিয়া দেখ কার ইশারায় হইলি বিনার তার
তার ছিড়িলে গান থামিবে
রইবেনা সাধের পরান।।
Comments
Post a Comment