ও মনু তুই ল্যাম লইয়া আয় খাডাস বোলে ট্যাহে (বরিশালের আঞ্চলিক গান)
ও মনু তুই ল্যাম লইয়া আয় খাডাস বোলে ট্যাহে
খোপের মইদ্দে নয়াল মুরহা ক্যরক্যরাইয়া ডাহে।।
সবাই কয় ঐ ছাড়াবাড়ি ভুত পেত্নির বাড়ি
খাডাশ, হিয়াল, বাগডাস
হেম্মে হরে দৌরাদৌরি
বেজি গুলা হাভাইত্তার মত
খোপের পাশেই থাহে।।
একাব্বর দুদু আইতে আলহে এশার নামাজ পইরয়া
দেহে, দুই তাল গাছে দু্ঠ্যাই দিয়া খারাইছে চ্যাগাইয়া
হেই ডরাইয়াই পরেছে জ্বরে
জট্ঠোয়া পড়ছে নাহে।।
ভুত পেত্নি যা কও মোরে মোর ধারে ডাইল ভাত
তাবিজে দিয়া শরীল বন্দক কেডা দেবে হাত
ভয় নাই তোর লগেই আছি
দেহি কেডা আহে।।
Comments
Post a Comment