আমি বাংলা ভাষা ভালোবাসি

আমি বাংলা ভাষা ভালোবাসি 
এই ভাষাতেই গাই
আমি এই ভাষাতেই অনুভূতির 
প্রকাশ করি তাই।।

আমি এই ভাষাতেই স্বপ্নগুলো 
সাজাই থরে থরে
তাইতো সে সব গান, কবিতা 
গদ্য হয়ে ঝরে
এই ভাষাতেই বিমূর্ততার 
স্বরূপ কে বোঝাই।।

আমি এই ভাষাতেই কাঁদি হাসি
প্রেমকে প্রকাশ করি 
আমি এরই প্রেমে ডুবে থাকি
বাঁচি আবার মরি
এই ভাষাতেই সব প্রকাশের
আকর খুঁজে পাই।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।