নৌকা ভীড়াও ওমাঝি ভাই নৌকা ভীড়াও পারে,
নৌকা ভীড়াও ওমাঝি ভাই নৌকা ভীড়াও
পারে,
আমি নদীর কুলে বসে আছি পার করো
আমারে।।
লেনা-দেনা এই পারেতে ছিলো আমার যত
পরিশোধ করেছি সবই আমার সাধ্য মত
আমার নাই কিছু আর আমার বলে
এই ভব মাঝারে।।
সাধ্য নাইরে, কেমনে বুঝি ঐ দয়ালের
খেলা
খেলার ছলে কেটে গেল আমার সারাবেলা
সন্ধ্যা ফুরায় রাত্রি নামে
ভয়ংকর আঁন্ধারে?
Comments
Post a Comment