কলিজা হইয়াছে ছারেখার (আমার)।
কলিজা হইয়াছে ছারেখার (আমার)।
বন্ধুয়ায় মারিলো ছুরি, সে যে বড়ই যতন করি
ঝাজড়া হইলো বুকটা আমার, করি হাহাকার।।
দুর হইতে দেখেছিলাম অনেক উজ্জল আলো
পতঙ্গেরই মতো আমার তাই লেগেছে ভালো
উড়ে গিয়ে পুড়ে মরলাম হইলো সব আন্ধার।।
কত আশা বান্ধিবো ঘর বন্ধুয়ারো সাথে
সেই আশা ভাঙিলো আমার ছাই পড়িলো পাতে
আমি কান্দি এখন চোখ মুছানোর নাইরে কেহ আর।।
নস্ট জীবন কষ্টে ভরা নাই উপায় নাই
আমি ঘুরে ঘুরে মরি একা, শান্তনা না পাই
আরে হাসান বলে, ওগো দয়াল তুমি কর পার।।
Comments
Post a Comment