নির্বাচনের গান - ০১ শোনেন শোনেন মিয়া ভাই, ভাবীগো জানাইয়া যাই মামা-চাচা, খালা-ফুফু, দুলাভাই, ভাই ও ববু— ত্রয়োদশ সংসদ নির্বাচন আইলো এবার দেশে তাই, ১২ তারিখ কেন্দ্রে যাব, ভোট দিতে সবাই।। ভোটকেন্দ্র সবার তরে রাখব নিরাপদ, প্রতিবাদ করব সবাই দেখিলে বিপদ— দেশে আর বিদেশে যারা সবাই ভোট দিবেন তারা, যোগ্য নেতা নির্বাচনে সবার অংশগ্রহণ চাই। ১২ তারিখ কেন্দ্রে যাব, ভোট দিতে সবাই।। গণতন্ত্র প্রতিষ্ঠাতে রাখব অবদান, নিরপেক্ষ ভোট হবে তার অকাট্য প্রমাণ। জীবনের প্রথম ভোটে দায়িত্বশীল হতে হবে— নতুন প্রজন্মের কাছে এই ছাড়া আর দাবি নাই। ১২ তারিখ কেন্দ্রে যাব, ভোট দিতে সবাই।। কথা: জহুরুল হাসান সোহেল - ০৭.০১.২০২৬ নির্বাচনের গান - ০২ গণতন্ত্র প্রতিষ্ঠাতে একমাত্র পথ নির্বাচন, আইলো দেশে নির্বাচন—ত্রয়োদশ সংসদ নির্বাচন। দেড় যুগের পর বাংলাদেশে ভোট দিবেরে জনগণ।। দেশে আর বিদেশেতে ভোটার আছে যারা, এবারের নির্বাচনে ভোট দিবেন যে তারা— প্রবাসী ভোটিং এবার হলো নতুন সংযোজন।। দুইটা ব্যালট থাকবে এবার—দুই ব্যালটে ভোট হবে, প্রার্থীকে একটাতে, অন্যটাতে গণভোট নেবে। বুঝে...
Comments
Post a Comment