আজকে কোন নেই যে বাঁধা
আজকে কোন নেই যে বাঁধা আজ বেড়ানোর দিন
মনের সুখে ঘুরে ফিরে আজ কাঁটাবো দিন।।
সাগর তীরে ঝাউয়ের তলায় বসবো আসন পেতে
বাতাস এবং ঢেউয়ের সাথে উঠবো খেলায় মেতে
নিয়ম-নীতি থাকবে দূরে, হবো উদাসীন।।
সবুজ সবুজ ঢেউ খেলানো মাতাল বাতাস ধানের শীষে
ভেজা ঘাসের পথটি যেথা দিগন্তে যায় মিশে
সেই পথে আজ হাড়িয়ে যাবো বাজবে সুখের বীন।।
Comments
Post a Comment