লোকের কথায় কান দিয়োনা, ভন্ড বাবার দেশে

 

লোকের কথায় কান দিয়োনা, ভন্ড বাবার দেশে

 হরেক রকম ভন্ড ঘোরে, বাবার ছদ্মবেশে (ভাইরে)।

 

নেংটা বাবা, বিড়ি বাবা আছে প্রেমিক বাবা

নানান জায়গায় গেলে তুমি নানান রকম পাবা

জন্মদাতা থুইয়া কেন ঘোরো অগোর পাশে।।

 

আসল মানুষ একাই ১০০, ভন্ড বাঁন্ধে জোট

আসল বাবায় পথ দেখায় আর ভন্ড খোঁজে খোট

তুমি বায়াতে রসুল করো ভাই তরিকতের আশে।।

 

তাওহিদেরই মুর্শিদ আমার রসুল মুহাম্মদ

কোরআনেরই মধ্যে আছে আসল তরিকত

হাসান বলে ভুল করলে পস্তাবা দিনশেষে।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।