ও ম্যাভাই! করোনায় ধরলে কিন্ত উপায় নাই উপায় নাই।

ও ম্যাভাই!

করোনায় ধরলে কিন্ত উপায় নাই উপায় নাই।

সচেতন না হইলে দাদো, খবর আছে কইয়া যাই।

 

করোনা ভাইরাসে দেখ করতাছে তছনছ

চারদিকে মৃত্যু সংবাদ জান ও মালের লস

এর কারনে সারা বিশ্ব অচল হইয়া গেছে ভাই।।

 

নাক, মুখ আর চোউখ দিয়া এই ভাইরাস ঢোকে

জ্বর, কাশি, শ্বাসকষ্ট উপসর্গে ভোগে

দেহে অন্য রোগ থাকিলে সাবধানেতে থাকা চাই।

 

সার্বক্ষনিক মাস্ক পড়া চাই ঘরের বাইরে গেলে

ভাইরাস মরিবে দুহাত সাবান দিয়া ধুলে

হাঁচি কাশি দিতে হলে মুখ ঢাকিয়া দেয়া চাই।

 

সামাজিক দুরত্ব মেনে সদাই চলতে হবে

যত্রতত্র কফ বা থু থু  ফেলা নাহি যাবে।

অসুস্থ কেউ হইলে পরে কোয়ারেন্টাইনে রাখা চাই।

 

স্বাভাবিক সকল কাজ সকলে করিবো

নিরাপদ দুরত্ব সদাই বজায় রাখিরো

সতর্কতাই আসল কথা, সদা সতর্ক থাকা চাই।।


https://www.youtube.com/watch?v=PEB9rYXaees



Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।