আগে যহন আইতাম আমি; হাইস্যা কতা কইতা তুমি

আগে যহন আইতাম আমি; হাইস্যা কতা কইতা তুমি
দুই চোহে আলহে ভালোবাসার টান
এহন, তোমার অবহেলায় আমার পিরিতেরই অপমান।।
 
কেমনে ভুইল্লা গেলা, কইয়া যাও একবার
দেলের ভিতরে মায়া দয়া নাই কিগো তোমার
 বুঝি নাইরে মানুষ বেশে তুই হইলি কঠিন পাষান।।
 
 কত দিনের কত স্মৃতি বুহে লইয়া ঘুরি
মরমের জ্বালায় রে মুই মরমেই মরি
যতই চাই ভুলি তোরে, বেহায়া মন হয় পেরেশান।।


Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।