ইমান আর সৎ কর্মই জান্নাতেরি চাবি

ইমান আর সৎ কর্ম জান্নাতেরই চাবি
শোনরে বলি এ দুই কর্মে চির শান্তি পাবি।।
 
আল্লাহ যা কয় বিড়ালের বাপ তারচে বেশী কয়
কত জনে সেসব লিখে নামী দামী হয়
সরল কথার গরল মানে, মানিলে পস্তাবি।।
 
আল্লাহ বলেন ”পড় তোমার প্রভুর নামটি নিয়া”
তুই না পড়িয়া আলেম খুজস কোন আক্কেল দিয়া?
  এখন ডুবেছিস বেদাত সমুদ্রে, কেমনে পার হবি?।।
 
মানব জ্ঞানের সীমা আছে, তিনি অসীম জ্ঞানী
 গফুরুর রাহিম তিনি, কিসের পেরেশানী (রে তোর)
তাহার থেকে আসলি আবার তাহার কাছেই যাবি।।
 
(আরে) হাসান বলে যেটুক আছে ঘিলু মাথায় তোর
তাই দিয়া তুই যাই বুঝ তাই সত্য ধর্ম তোর
পরের কথায় চরে গিয়া কত ধরা খাবি?

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।