আমার সাধের গড়া ঘর
আমার সাধের
গড়া ঘর
কেমনে হইলো আমার পর
বসন্তের ঐ
মাতাল বাতাস করিলো ছারখার।।
গৃীষ্ম গেল
বর্ষা গেল, গেল কত ঝড়
সবই ডামাডোল
সইয়া গেল আমার পলকা ঘর
বইন্যা বাদল
সকল সময়
সে ছিল ছাতি
আমার।।
দিনে রাইতে সকল সময় সে ছিলো আপন
আমি যখনই আশ্রয় চেয়েছি (আমায়) করেছে যতন
এখন পর হইয়াছে
আমার কাছে
এ কেমন তার
ব্যবহার।।
অচেনা এই বাতাস
একবার করলে আক্রমন
চিরচেনা সকল
হবে অচেনা একজন
হাসান বলে
সেই ক্ষন এলে
ধীরে টানো
লাগাম তোমার।।
Comments
Post a Comment