পাখির ডানায় উড়ছে মেঘের দেশে মন
পাখির ডানায় উড়ছে মেঘের দেশে মন
অজানা পথে হারাবেই সেতো এখন।।
স্বপ্নীল অনুভব, উড়ে যায়, ঘুরে যায়
পরিশ্রান্ত অনুভূতি, দুরে যায়, সরে যায়
আজ অচেনা আবেগ, চিরচেনা মনে
ঝড় তোলে অনুক্ষন।।
আজ দুঃখ স্মৃতি মুছে যায়, ঘুচে যায়
যা কিছু অচেনা, আজ আপন হয়ে যায়
আজ হারিয়ে যাবার এ সুসময়ে
হয়েছি সমর্পন।।
Comments
Post a Comment