নতুন করে নতুন আশায় (নববর্ষ)


নতুন করে নতুন আশায়
বেঁধেছি যে নতুন স্বপন।
নতুন বছর পুরাতন মুছে দিয়ে
আনলো যে আবার নতুন।।

(আজ) সকল পুরোনোকে পিছনে ফেলে
নতুন করে সব সাজাবো ঢেলে

ভুলে গিয়ে ব্যর্থতা সব
গাইবো জয়ের জয়গান।।

সবার সাথে একই প্রানে
এক সাথে এক হব আজ
পিছনো ফেলে গ্লানি গুলো সব
নতুনের হবে নব সাজ।

(আজ)কেউ নয় আপন নয় কেহ পর
ভাইবোন মোরা এদেশটাই ঘর
মনের ঘরে প্রদীপ জ্বেলে
শুদ্ধ হবে নব প্রান।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।