জাত অজাতে বিভেদ খুঁজে
জাত অজাতে বিভেদ খুঁজে
মরলি ঘুরে জীবনভর
পাশের মানুষ দেখলি না তুই,
খুঁজলি খালি আপন - পর।।
খুঁজলি খালি আপন - পর।।
টাকায় হলি টাকাওয়ালা, ধনে হলি ধনী
খাটো করে পাশের মানুষ, হলিরে তুই মানী
মরবি যেদিন খুজবি কি তুই?
কাঁধ দিলো কে খাটে তোর?।।
পরপারের ঐ মহাজন, বুঝ দিবি কি দিয়ে
সব কিছু তোর রইবে পড়ে, যাবিরে কি নিয়ে?
শূন্য হাতে ছাড়বি ধরা
মুছবে কে তোর আখি লোর?।।
স্রষ্টা রাখেন সৃষ্টি মাঝে নিজের পরিচয়
সবার মাঝেই আছেন তিনি, নয়রে বিভেদ নয়।
হাসান বলে ওরে অবোধ
যত পারিস মানুষ ধর।।
https://youtu.be/o2WEXXepzqs
Comments
Post a Comment