ভুলতে গিয়ে ভোলার মতন কিছু খুজে পাই না


ভুলতে গিয়ে ভোলার মতন কিছু খুজে পাই না
সকল স্মৃতি, মনের পাতায় লেখা
জীবন থাকতে তারে মোছা যায়না।

যত ব্যাথা তারি মাঝে শত সুখ রয়
যত হাসি কেবলি তা এখনো কাঁদায়
রঙ্গিন আলোর মাঝে কেবলি আঁধার
যায়না মোছা যায়না।।

সকল বোঝাযে তাই বয়েই বেড়াই
হাসি কান্নার ভীড়ে আমিযে একাই
শেষ ট্রেনে ফিরে যাওয়ার অপেক্ষাতে
কাটেনা সময় কাটেনা।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।