যত দুঃখ দিলিরে তুই হিসাব রাখি নাই
যত দুঃখ দিলিরে তুই হিসাব রাখি নাই
রে আমি, তুই নরক হইলেরে বন্ধু
তোর আগুনেই আমি পুড়তে চাই।।
দুঃখে দুঃখে জনম আমার হইলো রে ছাড়খার
আমি একাকি বিবাগী ছিলাম,
এই ভুবনে নাই কেহ আমার
মরুভূমি এই জীবনে, বৃষ্টির মতোন তোরে পাই।।
এক জীবনের কষ্টরে তুই মুহুর্তের সুখ দিয়া
মুছে দিলি সকল ব্যাথা
এই বুকেতে হইলি আমার প্রিয়া
এখন হারাইলি তুই কোন অজানায়, কোথায় গেলে তোরে পাই।।
Comments
Post a Comment