যাবার সময় হল এখন বিদায় চাই

যাবার সময় হল এখন বিদায় চাই
নতুন ঘরের হইছে জোগাড়
কান্নাকাটি কেন করো আর 
দেরী কইরা সময় নস্ট করননাই, ভাইরে।

ভুল যা ছিলো কইরা দিয়ো মাফ
নতুন কাপড় পড়াইয়া কইরা দিয়ো সাফ (মোরে)
দরখাস্ত তোমাগো কাছে,
যেন সবার দোয়া পাই।।

পাঠাইছিলেন এই ধরাতে যিনি
সময় মত নিজে কাছে ডাইকা নিলেন তিনি (আরে)
যাহার কথা ভুইলা ছিলাম,
 সে ছাড়া আর উপায় নাই।।

সময় থাকতে হাত ধর তাহার
সে ছাড়া নাই ওই কুলেতে আপন কেহ আর (ভাইরে)
আমি ওই অকুলে ধরলাম পাড়ি
যেন তার করুনা পাই।।

https://youtu.be/mtEW9lpDzBQ

https://m.facebook.com/story.php?story_fbid=10214140727987162&id=1682238385

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।