মনে পড়ে খুব মনে পড়ে

মনে পড়ে খুব মনে পড়ে
ফেলে আসা সেই সুখস্মৃতি গুলো
সবই আছে মনে ভীড় করে।।

সে এক বিকেল ফাগুন বাতাস
আগুন লাগা প্রেমের আভাস
বুক ফেটে যায় হয়না প্রকাশ
শুধু চেয়ে রয় চুপ করে।।

না বলা সেই কথার ভীড়ে যায় ডুবে
স্পর্শ লাভের বাসনাতে যায় উবে।

পাওয়ার চেয়ে চাওয়ায় সুখী
আনন্দে অতৃপ্ত দুখী
তপ্ত বানে সূর্য্যমুখী
যেমন করে সুখে মরে।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।