আমি স্বাধীনভাবে খুঁজছি শুধুই তারে
আমি স্বাধীনভাবে খুঁজছি শুধুই তারে।
সভা সেমিনার, মিডিয়া কিংবা
পথে, হাটে, মাঠে, ঘাটে
বলতে পারো কোথা গেলে পাই
আমার স্বাধীনতারে।।
আমি যাই করি হোক ভালো কি মন্দ
তুমি কে বিচার করার
আছে আইন আদালত প্রশাসন জজ
তুমি কে আমায় মারার?
তুমি যাই বোঝ, সেটাই মোদের
বোঝাবে জুলুম করে?
আমি স্রষ্টার কথা মেনে চলি নাকি
নাকি স্বাধীন চিন্তা করি
আমি নিরাকারে নাকি আকারে ভক্ত
নাকি খরকুটো ধরি।
পরকাল তুমি মানো যদি, কেন
মানোনা সেই বিচারে?
Comments
Post a Comment