ওরে, ও গুনের মাইয়া রে


ওরে, ও গুনের মাইয়া রে, ও রুপের মাইয়া রে
ভুইল্লা গেছি হগল কতা, তোরে ধারে পাইয়া রে।
এই জীবনে আইছো তুমি, সুখের পরশ লইয়া রে।।

তোর হাসিতে আলোকিত আমার এই ভুবন
 তুইতো আমার ভালোবাসা আমার আপনজন
আমি চোখ বুজলেও তোরে দেহি
আবার দেহি চাইয়া রে।।

স্বপন মাঝে দাওরে দেহা জাগরনেও তুই
তোরে ছাড়া এই জীবনে বাঁচমুনারে মুই
তোরে লইয়া ঘর বানমু
নদীর কুলে যাইয়া রে।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।