আজি এ শুভক্ষনে


আজি এ শুভক্ষনে
কুসংস্কারের পাহাড় টুটুক
কাঁটুক সকল শঙ্কা কাঁটুক
কাঁটুক সকল আঁধার কাঁটুক,
মঙ্গলালোক বানে।।

সঙ্কীর্নতা যা আছে সব যাক ঘুচে
পঙ্কিলতা যাক ধুয়ে যাক, যাক মুছে
রুদ্ধ মনের দরজা ভাঙুক
পবিত্রতার টানে।

দিব্যজ্ঞানে বিবেক আলোকিত হোক
মন্দ-ভালো বিবেচনার খুলুক চোখ
প্রকাশ ঘটুক সবার মনে
এই জীবনের মানে।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।