ও ভাইরে দুঃখের কথা কইয়া যাই
ও ভাইরে দুঃখের কথা কইয়া যাই
পচাত্তরের ১৫ আগষ্ট মুজিব তো আর নাই
কান্দে আকাশ কান্দে বাতাস
কোথায় গেলে মুজিব পাই।।
উনিশশো পচাত্তর সালের ১৫ আগষ্ট ভোরে
ধানমন্ডির ৩২ নং বাসায় মারলো মুজিবেরে
মারলোযে স্বপরিবারের
দুঃখ কোথায় রাখি ভাই।।
নারী পুরুষ নির্বিচারে ছিলো যারা দেশে
হায়নারা হত্যা করিলো নির্বিশেষে
শেখ রাসেলেন কচি মুখটা
ভাইসা ওঠে চোখে ভাই।।
সুরকার: আহসান হাবিব দুলাল
বরিশাল বেতার: ১৫ আগষ্ট এর গীতি নকশা, ২০২০
Comments
Post a Comment