তোরা বিপথগামী পাষান হলি নিজ পিতাকে হত্যা করে

তোরা বিপথগামী পাষান হলি নিজ পিতাকে হত্যা করে

পিতৃ হন্তা পিচাশ তোরা, ঘৃনা জানাই তোদের তরে।

 

জীবন বাজী রেখে যিনি স্বাধীনতার সূযটারে

ছিনিয়ে এনে মুক্তি দিলেন নিপীড়িত বাঙ্গালীরে

 কৃতঘ্ন তুই অপরাধী, মারলিরে সেই দেবতারে?।।

 

জাতির পিতা মুজিব তো আজ নাই

তোর কারনে পিতার স্নেহে বঞ্চিত সবাই।

 

কোন মাটিতে গড়ারে ‍তুই কেমনে এত নীচ হলি

সোনার দেশে সবার ভীড়ে তাইতো তোদের কীট বলি

যুগে যুগে তোদের তরে যাব ঘৃনার গান করে।।


সুরকার: আহসান হাবিব দুলাল
বরিশাল বেতার: ১৫ আপষ্ট এর গীতি নকশা, ২০২০

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।