ওগো জাতির পিতা

ওগো জাতির পিতা
তুমি মোদের মিতা
আমরা এগিয়ে চলি
তোমার চেতনা বুকে লয়ে,
তুমি আছো তুমি রবে
কোটি জনতার হৃদয়ে।।
 
আলোর মশাল জ্বেলেছো তুমি
সে আলোয় মোরা আলোকিত
তুমি যে ছিলে মোদের একজন
তাই ভেবে মোরা পুলকিত
দিব্যলোক হতে, যেন দিলে দেখা
আমাদেরই এক জন হয়ে।।
 
তুমি মোদের চির চেনা
তোমার কাছেই মোরা ঋনী
জাতির পিতা তুমি আপন
বন্ধু বলে তোমারে চিনি।
তোমার চেতনা অবিনশ্বর 
রক্ত ধারায় চলে বয়ে।।

সুরকার: আহসান হাবিব দুলাল
বরিশাল বেতার: ১৫ আপষ্ট এর গীতি নকশা, ২০২০

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।