প্রোগামেতে পেটে ভাতে গামুরে ভাই কতো গান?

 
প্রোগামেতে পেটে ভাতে
গামুরে ভাই কতো গান?
আমার পেটের লগে ঘরে
আছেরে বউ পোলাপান।।
 
গান শিখা হায় পড়ছি বিষম দায়
অনুষ্ঠানে ডাকলে মনের ভিতরে টালায়
গান গাওয়াইয়া দাও খাওয়াইয়া
টাকার সময় বাজেট টান।।
 
সম্মানী বা মজুরী যাই কও;
সব শ্রমিকের ঘাম শুকানোর
আগে আগেই দাও।
খালি গানের বেলায়ই গরিমসি
নগদ চাইলেই অপমান।।
 
কি করিবো কোথায় যাবো আর?
গান শিখিয়া গান গাহিয়া
(কেন) পাতাইলাম সংসার।
সেই সংসারের খরচা চালাইতে
রোজই আমি পেরেশান।।
x

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।