বয়সন্ধিকালীন সমস্যা ও করনীয় (বেতার)

 বয়সন্ধিকালে শিশুর হয় পরিবর্তন
অবহেলা করলে ঘটে নানান অঘটন।
কৈশোরের শুরুতে সবার লক্ষ রাখতে হবে
তবেইতো কিশোর কিশোরী সুরক্ষিত রবে।।
 
এই বয়সে সবই নতুন দেহ এবং মনে
অজানা আশংকা প্রকাশ পায়যে আচরণে
বিশেষ ভাবে পিতামাতার খেয়াল রাখতে হবে।।
 
বয়সন্ধিকালের বিষয় যা কিছু জানার
জানতে এবং জানাতে হবে যে সবার
লজ্জা কিংবা সংকোচ ভুলে, সহজ হতে হবে।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।