ঘুষখোর (প্যারোডি)

 সখি গো আমার মন ভালা না!
ঘুষখোরের রকম দেইখা
মনে যন্ত্রনা।।
 
একরকম ঘুষখোর আছে
দেখায় হেবি ভাব
বেতন জমে ব্যাংকে
অফিসে খোঁজে লাভ।।
 
এক জাতের ঘুষেখোর আছে
লম্বা দাড়ি টুপি
ঘুষ আর ধর্মের লাগি
জীবন দিছে সপি।।
 
এক জাতের ঘুষেখোর আছে
ভীষন বর্ণচোরা
নীতিকথা ফুডায় শালায়
সারা জগৎজোড়া।
 
আর এক জাতের ঘুষখোর আছে
তারা কালচারাল
মাথা ঠান্ডা, কিন্তু ঘুষে
পকেট মালামাল।।
 
আর এক জাতের ঘুষখোর আছে
মুখে গালাগালি।
ছোট লোকের বড় চেয়ার
তাইতো ফালাফালি।।
 
হরেক রকম ঘুষখোর, আজ
তোদের বলি শোন
নষ্ট তোদের জন্মগ্রহণ,
নষ্ট তোদের মন।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।