মোগো বাড়তে অতিত আইছে মাছ ধরতে যাই

D#

মোগো বাড়তে অতিত আইছে মাছ ধরতে যাই
আনাজ পাতি আনতে হইবে ঘরে কিছু নাই।
 
পোলাউ হইবে, কোরমা হইবে মুরহার গোস্ত দিয়া।
দুইডা মুরহা ধরতে হইবে খুদ কুড়া ছিডাইয়া।
বেইল ওডছে মাতার উফরে সোমায় বেশী নাই।।
 
পান সুবারি ঘরে আছে লাগবে হাদা পাতা
রাইতে একটু ঠান্ডা পরে নামান লাগবে খাতা (কাঁথা)
শিন্নি রান্দার ঝুনা নাহইল কারেইদ্দা পাড়াই?।।
 
ওশ্যা ঘরে বাডা কোডা গ্যাছে শুরু হইয়া
কেউ গেছে পুহুর ঘাডে ভান্ডো-বাডি লইয়া
অতিত আইলে মোগো বাড়ি আনন্দেই কাডাই।।

https://www.youtube.com/watch?v=sQABX2iz0FI

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।