শিশুর মানষিক বিকাশে করনীয় বিষয়ে গান (বরিশাল বেতার)
আজকে যে শিশু, সেতো আগামীর নাগরিক
তাই শিশুর সঠিক মানষিক বিকাশ জরুরী অত্যাধিক।
নয় কোন অবহেলা, নয় কোন অযত্ন, উপেক্ষা
শিশুর যত্নে আজকে, এই হোক আমাদের দীক্ষা।।
শারীরিক বিকাশের সাথে সাথে, মানষিক বিকাশের তরে
ছবি আঁকা, নাচ-গান, শিল্প চর্চা সহায়ক ভুমিকা পালন করে।
শৈশব সুন্দর ও নির্ভয় হলে, তরান্বিত হয় সুশিক্ষা।।
শিশুদের খেলা হোক সৃজনশীল খেলনা দিয়ে
শিশুদের খেলা হোক মুক্ত-খোলা মাঠে গিয়ে।
পড়ার বইয়ের পাশাপাশি পড়তে হবে গল্পের বই
শিশুদের চারিপাশে সুষ্ঠু পরিবেশ, রাখতে হবে সদা অবশ্যই
শিশুদের ইচ্ছা অনিচ্ছাকে, না যেন করি কভু উপেক্ষা।
https://www.youtube.com/watch?v=NvyIJjbliy4
Comments
Post a Comment