তোরে দেকলে বুকটা ওডে ছ্যাৎ কইরয়া

 তোরে দেকলে বুকটা ওডে ছ্যাৎ কইরয়া
তোরে মুই ভালোবাসি
চাই তোরে পাশাপাশি
বুহের মইধ্যে ধইরয়া রাকমু যুইৎ কইরয়া (রে)।।
 
তুই আমার পরানের পরান
তুই আমার কইলজার টুকরা তুইরে জানের জান
না দেকলে দেল কাইন্দা ওডে
হ্যার লগে মোর কইলজা কোডে
মনের দুঃখে চাইপ্পা ধরে চিৎ কইরয়া।।
 
যত দিন তোরে না পামু
আমি তোর লইগ্গা মনে প্রেমের বাত্তি জ্বালামু
তুই আমার ভালোবাসা
তোরে লইয়া বানমু বাসা
না পাইলে এই জীবন দিমু শ্যাষ কইরয়া।।


Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।