হাইৎনায় বইছে বাদী পক্ষ আসামী বাগে ঘোরে


 হাইৎনায় বইছে বাদী পক্ষ
আসামী বাগে ঘোরে
শালিস বইছে পুবের পোতার
কাচারি ঘরে।।
 
আবুল হোসেন জয়নালের পোলা
দেকতে হোনতে উঁচা ডাঙ্গর ; দেলডা হ‍্যার খোলা
 ফুল ফিক্কা মারছে রে ভুলে
কালু গাজীর বউয়েরে।
 
কালুগাজীর মাইয়া আমেনা
রূপে গুনে লগইতে হ্যার ধারে কেউ না
আবুল মিয়া হ‍্যারে বুইজ্জা
ফুল দেছে হ্যার মায়েরে।।
 
কালু গাজীর কথা হোনেন ভাই
এই গেরামে তাউল্লা গরম হের মতো কেউ নাই
এইনা কতা হুইন্না লড়ায় 
দাহান লইয়া আবুলরে।।
 
শালিস হরে আয়নাল তালুকদার
ভাইব্বা দেহে বিয়ার বয়স আবুল আমেনার-
শালিস হরতে হরতে মাতায়
 চিন্তা এটটা ঘোরেরে।।
 
সবাইর শেষে তালুকদারে কয়
আবুল মিয়া দেকতে হোনতে পোলা মন্দ নয়
আমেনারও বিয়ার বয়স
বিয়া হরাও দুইজনরে।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।