মাটির এই ঘর পুরান হল সময় বেশী নাইরে আর
মাটির এই ঘর
পুরান হল সময় বেশী নাইরে আর
ভাঙিয়া চুড়িয়া
এই ঘর হইবেরে ছারেখার।।
আমি আমার কামাই
লইয়া এই ঘরে থাকি
নিদান কালে
কোনখানে যাই কোনখানে সব রাখি?
সব ছাড়িয়া
যাইতে হবে ফিরিবোনা কভু আর।।
আসিয়াছি একা
আবার যাইবো ফিরে একা
সাথে যাবে
এই জীবনের আমলনামার লেখা
ইমান এবং সৎকর্ম বেহেশতের চাবি সবার।।
Comments
Post a Comment