তোমার স্বপ্নে বিভোর এ রাত
তোমার স্বপ্নে
বিভোর এ রাত
জোছনায় ভাসে কোন
কল্পলোকে।
তোমার সুরভি
ছড়িয়ে সেথায়
সুখের ভেলা ভাসায়
স্বপ্নলোকে।
অনন্ত অসীমের পথে
পথে
সাজানো রয়েছে কতো
আশার মালা
কতশত ঝরা ফুল
ধুলায় লুটায়
কত আছে অর্ঘের
সাজানো ডালা
পড়ে আছে পথে সবই
শত জনমের
কান্না হাসি লয়ে
বুকে।।
অযুত নিযুত কোটি তাহারো
অধিক
তুমি ও তোমরা আছো
তাহাতে বিলীন
অনুভবে অনুক্ষন উষ্ণ
সতেজ
যতই দেখনা তারে ধুলায়
মলিন
কাঁটবে যখন এই
মধুর স্বপন
কাঁটবে কি ঘোর,
দিবালোকে?।।
Comments
Post a Comment