ঘরে ঘরে পিতামাতার হতে হবে সাবধান! (বেতার)

 
ঘরে ঘরে পিতামাতার হতে হবে সাবধান!
মাদক আসক্তি রুখতে হলে, হতে হবে যত্নবান।।
 
সন্তান যেন থাকে সদা মাদক থেকে দুরে
পিতা মাতার স্নেহ মায়ায় রাখতে হবে ঘিরে
বন্ধুর মতো হতে হবে;
পিতা-মাতা সন্তান।।
 
কৌতুহলী শিশুর মনে অনেক জানার আশা।
ভুল করলেও শুধরে দিয়ে; দিতে হবে ভালোবাসা।
নৈতিকতা শিক্ষা দিলে
হবে সমাজ লাভবান।।
 
মাদক আসক্তি মানষিক ব্যাধি, গোপন করা ভালো নয়
অবিলম্বে সুচিকিৎসায় এই ব্যাধি ভালো হয়।
সৎ সঙ্গ, সচেতনতায়
হবে সমস্যার অবসান।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।