ও বউ, ডাইল উতলাইছে উড়হিডা কই আনো তারা-তারি

 
ও বউ, ডাইল উতলাইছে উড়হিডা কই আনো তারা-তারি
উতলাইন্না ডাইল পইরয়া নষ্ট হইবে ডাইলের হাড়ি।।
 
পেয়াজ রশুন কাইট্টা রাখছি, ডাইলডা হেজার পরে
ডাইলে বাগার দিমু, সবাই খাইবেআনে দুহারে
ডাইলবাগর ভাত গলায় বাইজ্জা, লাগবে মারামারি।।
 
চল্লিশ বছর ধইরয়া ওস্যায় রান্দি সালুন ভাত
কোন দিনো ডাইল রান্দন দেতপারিনায় বাদ
পাতলা ডাইল পেত্তেক ডেইলি লাগবেই মোগো বাড়ি।।
 
বড়ডায় খায় মাহা মাহা, মাইজ্যাডায় খায় ভাসাইয়া
ছোডডায় খায় ডাইলের পানি বাসুনে নাক ডুবাইয়া,  
তোমার হউরে হোত কইরয়া খায়, দেকতে মজা ভারি।।  

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।