বেতারের জন্য লেখা ৪টি উন্নয়নমূলক গান
মাদক
নির্মূল
অন্ধকারের শেকল ছিড়ে
আসুক নতুন আলো
মাদক সেবন নেশায় মরন
নয় কভূ সে ভালো।।
মাদক সেবন থেকে মুক্ত
হবে বাংলাদেশ
নেই কোন ছাড়, হোক
ছাড়খার হোক মাদকের শেষ
মাদক সেবী বা ব্যবসায়ী
সবাই দেশের বোঝা
আইন হয়েছে হতে হবে
সবাইকে আজ সোজা
হোক সচেতন ঘরে ঘরে
ঘুচুক সকল কালো।।
শুন্য সহিষ্ণু নীতিতে,
সরকার অবিচল
প্রতিবাদে হয়েছে,
আজকে সবাই সচল
মাদক নির্মূল হবেই
হবে আজকে সবার পন
সেলক্ষে আজ সদাই সজাগ
দেশের প্রশাসন
মাদকাসক্তি ছেড়ে আজি,
নবজীবনের দীপ জ্বালো।।
সুরকার: সজীব আহম্মেদ
সার্বিক
উন্নয়নে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার
ডিজিটাল বাংলাদেশ আজ অদম্য
সমৃদ্ধির অগ্রযাত্রায়
সবাই সমান নেই অসাম্য
প্রজ্ঞা প্রযুক্তি আনবে দেশে সার্বিক উন্নয়ন।
আমরা হবো ডিজিটালবাংলাদেশের ডিজিটাল জনগন।।
সকল খানে সব প্রতিষ্ঠানে
ডিজিটাল প্রযুক্তি ব্যবহার
সহজ করে দেবে সব কাজ
সহজে মিটবে সব দরকার।
সময় ও পরিশ্রম দুটোই কমবে, হলে ডিজিটালাইজেশন।
আমরা হবো ডিজিটালবাংলাদেশের ডিজিটাল জনগন।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
রোল মডেল আজ উন্নয়নের
তার হাত ধরে দুর্বার বেগে
উন্নতি হচ্ছে বাংলাদেশের
ডিজিটাল প্রযুক্তি আর দেশপ্রেম, দুয়েমিলে হবে আজ উন্নয়ন।
আমরা হবো ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল জনগন।।
নিরাপদ
সড়কের নিশ্চয়তা
আজ বাংলাদেশের শহর
গ্রামে
যোগাযোগে নেই কোন
বাঁধা
সব মানুষের প্রানের
দাবী
নিরাপদ সড়কের নিশ্চয়তা।।
সবার জন্য নিরাপদ
হোক সড়ক
সড়ক দুর্ঘটনায় প্রানহানি
বন্ধ হোক
এই সুরে আজ সুর মিলিয়ে
এক হয়েছে সরকার ও
জনতা।।
নিরাপদ সড়ক আইন হয়েছে
প্রণয়ন
সময়ের প্রয়োজনে হবে
পরিবর্তন
আইন ভাঙ্গলেই শাস্তি
হবে
পার পাবে না কেউ জেন
তা।।
সুরকার: সজীব আহম্মেদ
আমার
গ্রাম আমার শহর
এইযে আমার সোনার দেশ,
সোনার মতন মানুষ-জন
শহর গ্রামের আমরা
সবাই
এই মাটিরই জনগন।।
সবার আছে সব সুযোগের
সমান অধিকার
শিক্ষা, স্বাস্থ্য,
চাকরী, কৃষি কিংবা ব্যবসার
বিভেদ নয় আর শহর গ্রামে
হচ্ছে সবার উন্নয়ন।
বৈষম্য ঘুচে যাবে
হবে উন্নয়ন
গ্রামীন অর্থনীতিতে
আজ পড়ছে আলোড়ন
এ সরকারের পদক্ষেপে
হচ্ছে গ্রামের নগরায়ন।
Comments
Post a Comment