নিস্তব্ধ রাতের আকাশ


নিস্তব্ধ রাতের আকাশ
গুনগুন গায় যে বাতাস
অন্ধকার করে খেলা
জোনাকিরা করছে মেলা
তুমি আমি নেই কেউ আর
সুমুখে নিঃসীম পারাবার।।

রাত পাথি এসে কয় শোন
নয়তো এ সাধারণ ক্ষন
মিলনের বয় সুবাতাস
মুছে গেঠে সব হা-হুতাশ
নেই কোন ভয় হাড়াবার।।

প্রানে প্রান মিলেমিশে যায়
অনুভবে স্পর্শে হাড়ায়
স্বস্তির নেশায় অচেতন
বিমূর্তে বিভোর এই মন
এই ক্ষন, চিরক্ষন হোক
এ কামনা আজ দুজনার।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।