চোরে চোরে মাসতুতো ভাই
চোরে চোরে মাসতুতো
ভাই ভোগে জনগন
জনগন করে দরশন, অনিয়ম
করে দরশন।।
রাজনীতিতে লাগতো আগে
জনগনের ভোট
ভোট পাইতে মিথ্যা
আশা, নয়তো দিতো নোট
এখান ভোট ছাড়াই ভোটকার্য
উঠায় প্রশাসন
টাকাতে ভাসে প্রশাসন।।
টাকাতে ভাসে প্রশাসন।।
জনগনের সেবার জন্য
রাজ কর্মচারী
সেই কর্মচারী, রাজা
সেজে চালায় অনাচারী
যেই খানে যাও দুর্নীতি
ঘুষ অতিষ্ট জীবন।।
চোর পুলিশের আজকে
দেখ গলাগলায় ভাব
ভাল মানুষ থাইকা এখন
নাইরে কোন লাভ
সৎ নীতিবান অকার্যকর
এই দেশে এখন।।
চাটুকার আর তোশামোদী
ফায়দা লোটে সব
কাজের চেয়ে কথা দামী,
তেল মারা উৎসব
মিষ্টি কথার নেশাতে
বুদ, বাড়ে দুঃশাসন।
শিক্ষা চিকিৎসাতে
অনেক ব্যবসা এখন ভাই
নীতিহীনের ভীড় এখানে
বাড়ছে এখন তাই
চোরে শিখায় ধর্ম কথা
নিজের মতন।।
কথায় কথায় কথা বাড়ে,
কথার পাহাড় হয়
সমস্যা লুকায়ে রাখলে
সমাধান কি হয়?
হাসান বলে মুখ বুজিয়া, থাকবি কতক্ষন?
জনগন মুখ খোল এখন
জনগন সোচ্চার হও এখন।
হাসান বলে মুখ বুজিয়া, থাকবি কতক্ষন?
জনগন মুখ খোল এখন
জনগন সোচ্চার হও এখন।
Comments
Post a Comment