তুমি ছলনারই তীর মেরে এক গাঁথলে এই হৃদয়


তুমি ছলনারই তীর মেরে এক গাঁথলে এই হৃদয়
আমার দুচোখ বেয়ে অশ্রু ঝড়ে এ তো কান্না নয়।

অশ্রু আমার নিজের প্রতি নিজের উপহাস
ভূল দেবতার অঞ্জলিতে আমার সর্বনাশ
ভুল করলে সব সময়ই মাশুল দিতে হয়।

আমি অনেক শিখেও রয়েছি জ্ঞানহীন
তুমি দেখিয়ে দিলে কতটুকু ছিলেম অর্বাচীন।।

তাইতো এখন সঙ্গী আমার দুখের অথৈ নদী
আমি একাই ভাসি-ডুবি সেথায়, অকুল নিরবধি
মহাকালের পাতায় পাতায় সবই লেখা রয়।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।