আর কত কাল হাইস্যা উড়াইয়া দিবি?


আর কত কাল হাইস্যা উড়াইয়া দিবি?
মুখ বুইজ্জা সহ্য কইরয়া ভদ্রতার মুখোশ পইরয়া
কত শুশীল হবি?

তোর পাশে বইয়া বইয়া চোরে শিখায় ধর্ম বানী
হেই চোরে লগে ষ্টেজে বইয়া তুই হইলিরে মানী
বেতাল হইয়া তাল মিলাইলি, লজ্জা কবে পাবি
রে তুই কতো শুশীল হবি?।।

প্রভুভক্ত কুত্তা যেমন হয়রে বিবেকহীন
বোঝে না সে প্রভুর অন্যায় সে চরিত্র হীন
তুই তেমন প্রভুভক্ত হইয়া, আর কতকাল রবি?
রে তুই কতো শুশীল হবি?।।

তোতার মতো মুখস্ত কও, খালি মারো তেল
কতো থাকপি চোখ বুইজ্জা? এবার চোউখটা মেল
হাসান বলে কলিকালের শুশীল মানে লোভী;
 রে তুই কতো শুশীল হবি?।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।