স্বপ্ন বুনি, স্বপ্ন উড়াই খোলা আকাশটাতে

স্বপ্ন বুনি, স্বপ্ন উড়াই খোলা আকাশটাতে 
চারপাশের এই দেয়াল কি তায় পেরেছে আটকাতে?।।

রঙের ঘুড়ি রঙিন সুতো 
ক্যানভাসে রং মনের মত
পাহাড়াদার যতই থাকুক পারেনি  ফিরাতে।।

কবির স্বপ্ন কবির ভাষা
বন্দি করা সে দুরাশা।

স্বেত কপোত আর নীল আকাশ
মুক্ত মনের সুবাতাস 
থাকুক না তার মনের মত কি এসে যায় তাতে?

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।