তোমায় ভালোবাসা দেবার তরে (আধুনিক)


তোমায় ভালোবাসা দেবার তরে
আমার আকাশ কাঁদে অঝোর ধারে।।

গভীর নিশীথ মাঝে সংগোপনে
কান্না মেশানো সুখে বিচরনে
মায়াময়ী ছলনার আগমনে
মনে মনে কথা হয় অগোচরে।।

স্পর্শে না হয় হোক চেনাজানা
অবচেতনেই হোক আনাগোনা।

গোপন চাওয়ার না হোক প্রকাশ
 বিষন্নতাই হোক ক্ষনিক আবাস
অপেক্ষা অজানায় হোক বসবাস
যত দুরে তত কাছে পাই তোমারে।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।