কীর্তনখোলা নদী আমার

কীর্তনখোলা নদী আমার, তোর কি মনে আছে?
কত সুখে দুঃখে আমি কাটাইছি তোর কাছে
তুই আমার যৌবনেরই প্রতিদিনের সাথী
তুই ছাড়া আর কেবা আমার ছিল সমব্যথী।।

আমার মনটা খারাপ হইলে তখন
কাছে যাইতাম তোর
প্রান জুড়াইতাম তোর মমতায়
পাইতাম তোর আদর
তোরে ছাড়া এখন আমার
দিনে দিনে দুঃখের পাহাড়
বাড়ছে নিরবধি।।

তুইই আমার প্রথম প্রেম
আর প্রথম প্রিয়তমা
তোর পরশে ভালবাসার
সুখ করিতাম জমা
(এখন) যত খুঁজি পাইনা তোরে
তবুও তুই এই অন্তরে
থাকবি জন্মাবধি।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।