মাগো তোমার ভাষায় কথা কই
মাগো তোমার ভাষায়
কথা কই
বাংলা আমার মায়ের
ভাষা
এমন ভাষা পাবো কই।।
এই ভাষাতেই কত কবি
লেখে প্রেমের গান
এই ভাষাতেই কবির সকল
লেখা পায় যে প্রান
এ ভাষা মধুসম, তার
আবেশে মেতে রই।।
বাংলা ভাষার কিযে
রূপ
অনুভূতির প্রকাশেতে
কল্পনা হয় অপরূপ।
এই ভাষাতেই করি প্রকাশ মনের সকল কথা
এই ভাষাই সকল স্তরে
চলুক যথাতথা
বাংলা ছাড়া অন্য কিছু
মানতে আমি রাজি নই।।
Comments
Post a Comment