মায়ের ভাষার মতন এত মধুর ভাষা নেইতো
মায়ের ভাষার মতন এমন মধুর ভাষা নেইতো
আমি জনম জনম বলবো
কথা
এই ভাষাতেই যথা তথা
ইচ্ছে আমার এইতো।।
আমার প্রান জুড়িয়ে
আসে
যখন এই ভাষাতেই মা
ডাকি
আমার গর্বে বুকটা
ভরে
যখন ভাবি এই দেশে
থাকি
এ ভাষা অমূল্য রতন
ভালবাসি তাইতো।।
ভাষার তরে প্রান দিলো
এই মায়েরি সন্তানেরা
অমূল্য প্রান যায়নি
বৃথা
এই ভাষাই বিশ্বসেরা
বাংলা ভাষা আমার ভাষা
গর্ব করি তাইতো।।
Comments
Post a Comment