এক আকাশের একই সূর্য সবাইকে দেয় আলো

এক আকাশের একই সূর্য সবাইকে দেয় আলো
একই বাতাস স্বাসপ্রশ্বাসে সকলকেই বাঁচালো
একটাই পৃথিবীতেই আমরা সন্তান অগনিত
কিসের জন্য এত ভেদাভেদ করিযে অনবরত?।।

একইতো মাটি সবাই মাড়াই
অন্তিম হলে তাতেই হাড়াই
আগুন যখন জ্বলে সেযেওগো পোড়ায় সমানমত।।  

মানুষ সকলই এক, এসো করি সাম্যের জয়গান
ক্ষমতা সেতো দায়িত্ব এক, নয় শুধু সম্মান।

এসো সবে ভালবাসা দিতে দিতে
এক হয়ে বাঁচি এই পৃথিবীতে
ক্ষনিক জীবন হোক অমূল্য, আমাদের এই ব্রত।।

Comments

Popular posts from this blog

জাসাস মহানগর, বরিশাল এর গান।

চেরা খাতার ফুডা দিয়া কাল ঢোকেযে গায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনটি গান।